দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৯:৩৮
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে (NEET) প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। মঙ্গলবার (২১ জুলাই) ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে ট্র্যাক্টর মিছিল নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।
জানা গেছে, পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন। ইতোমধ্যে ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের বিভিন্ন দাবিসংবলিত ব্যানার লাগানোর প্রস্তুতি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
কৃষকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদি সরকারের কথিত ‘গোপন’ বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে সস্তা মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে দেশীয় কৃষকরা আরও বড় সংকটে পড়বেন।
এর আগে সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশের অনুমতি না থাকলেও সিজেপির প্রায় ২০ হাজার সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিজেপির চলমান আন্দোলনের মধ্যে পাঞ্জাবের কৃষকদের নতুন কর্মসূচি মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
