২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:৫২

কানাডা থেকে আমদানি হওয়া বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যের প্রতি কানাডার বাজারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আইন ১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারার আওতায় এ শুল্ক আরোপ করা হয়েছে। ওই ধারায় কোনো দেশের বাজারে মার্কিন পণ্য বৈষম্যের শিকার হলে, সংশ্লিষ্ট দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের দাবি, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি, মদ, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন এ শুল্ক কার্যকর হবে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তর জানায়, প্রতি বছর কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর এ শুল্ক প্রযোজ্য হবে।

শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা ও শাকসবজির বীজ, কাপড়, পরচুলাসহ বিভিন্ন ধরনের পণ্য।

মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে প্রায় ৩৮ হাজার ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের মধ্যে নতুন এ শুল্ক সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন