ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস বিক্রির টাকার দ্বন্দ্বে প্রাণ গেল এক ব্যক্তির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২১:০৮
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁস বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতির একপর্যায়ে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একই গ্রামের দুধ মিয়ার সঙ্গে হাঁস বিক্রির টাকা নিয়ে মোহাম্মদ আলীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মোহাম্মদ আলী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
