২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:৩৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর

অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১০:১২

দেশের বাজারে আপাতত স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন কোনো মূল্য ঘোষণা না করায় মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৪ জুলাই ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দামের পরিবর্তনের কারণে সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামই কার্যকর থাকবে।

তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস।

আরও পড়ুন