এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৪:০৩
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বাংলাদেশ। দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হওয়ায় ইইউও এ ধরনের চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাণিজ্য সুবিধা ধরে রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত। বর্তমানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও এই বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা শক্ত অবস্থানে রয়েছে।
তবে এলডিসি থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব এড়াতে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ইইউর সঙ্গে যত দ্রুত সম্ভব এফটিএ সম্পন্ন হওয়া প্রয়োজন। তার ভাষায়, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত রাখা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার।
অর্থনীতিবিদদের মতে, এফটিএ বাস্তবায়নের পথে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। বিশেষ করে শ্রম অধিকার, কারখানার কর্মপরিবেশ, পরিবেশগত মানদণ্ড, মেধাস্বত্ব আইন এবং জেন্ডার অধিকারসহ আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর এবং বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে হলে আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড পূরণ করতে হবে। এসব বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল হতে পারে।
সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা গেলে এলডিসি উত্তরণের পরও ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক অবস্থান ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখা সম্ভব হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
