০৭ জুন ২০২৬, রবিবার, ০০:২০

শিরোনাম
মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘকে চিঠি দিল বাংলাদেশ

এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘকে চিঠি দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৩

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চূড়ান্ত সময়সীমা আরও তিন বছর স্থগিত করার জন্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিকে (সিডিপি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই আবেদন জানানো হয়েছে।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর স্বাক্ষরিত একটি চিঠি সিডিপির সচিবালয়ে পাঠানো হয়। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সিডিপির পরবর্তী বৈঠকে বাংলাদেশের এই আবেদনটি পর্যালোচনার কথা রয়েছে।

ইআরডির চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রস্তুতির জন্য যে সময় পাওয়া গিয়েছিল, তা বৈশ্বিক পরিস্থিতির কারণে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি এবং শিপিং খাতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিনিয়োগ হ্রাস এবং জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতির ফলে কাঠামোগত সংস্কারের গতিও ব্যাহত হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বিশেষ করে ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা প্রাপ্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বজায় রাখার জন্য অতিরিক্ত প্রস্তুতিমূলক সময়ের প্রয়োজন। এই পরিস্থিতিতে বাংলাদেশ তিন বছরের একটি ‘ক্রাইসিস অ্যাসেসমেন্ট’ পরিচালনা এবং সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে এলডিসি তালিকাভুক্ত বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে উত্তরণের সব সূচক পূরণ করে। প্রাথমিকভাবে ২০২৪ সালে উত্তরণের কথা থাকলেও মহামারির কারণে তা ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। সিডিপি আগামী সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের এই নতুন আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন