হরমুজ প্রণালি ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২৩:৩৪
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচল সংক্রান্ত যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মার্কিন প্রস্তাবের বিপক্ষে দুই স্থায়ী সদস্য দেশের ভেটোর ফলে হরমুজ ইস্যুতে ওয়াশিংটনের নেওয়া উদ্যোগটি বড় ধরনের ধাক্কা খেল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপি এই খবর নিশ্চিত করেছে।
নিরাপত্তা পরিষদে দেওয়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ আন্তর্জাতিক টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। তবে রাশিয়া ও চীন এই প্রস্তাবকে ‘একতরফা’ এবং ইরানের বিরুদ্ধে ‘পরোক্ষ সামরিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।
রাশিয়ার প্রতিনিধি জানান, এই প্রস্তাব পাস হলে ওই অঞ্চলে উত্তেজনার পারদ আরও চড়বে এবং সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটবে। চীনের পক্ষ থেকেও বলা হয়, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজতে হবে, জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।
আরও পড়ুন
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সকালের মধ্যে ১৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- • মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ
- • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বালেরদি
- • গাজায় বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৫
- • তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বাকস্বাধীনতা কোথায়?
