সমুদ্র আইন লঙ্ঘনের দায়ে ইরানকে কড়া হুঁশিয়ারি জাতিসংঘের
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ২৩:২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।
আলজাজিরার প্রতিবেদনে সংস্থাটির এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক প্রণালিতে চলাচলের জন্য টোল আরোপের কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালিটি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।
মুখপাত্র আরো বলেন, আইএমও সদস্য দেশগুলোর গৃহীত সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজের অবাধ যাতায়াতের অধিকার রয়েছে।
উপকূলবর্তী দেশগুলো এই অধিকার বাধাগ্রস্ত বা স্থগিত করতে পারে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রণালিটি পারাপারে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে চার্জ আরোপের পরিকল্পনাও করছে ইরান।
আরও পড়ুন
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সকালের মধ্যে ১৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- • মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ
- • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বালেরদি
- • গাজায় বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৫
- • তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বাকস্বাধীনতা কোথায়?
