নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১২:৩৯
দেশের আবাসন ও নির্মাণ খাতে গতি কমেছে। রড, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইনডেক্স (বিএমপিআই)-এর সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিএমপিআই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ। তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২ শতাংশে। এতে রড, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার ইঙ্গিত মিলেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছর ধরে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতি এবং ব্যয় নিয়ন্ত্রণ নীতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমেছে। অর্থবছরের প্রথম ১১ মাসে বরাদ্দের অর্ধেকও ব্যয় না হওয়ায় এর প্রভাব পড়েছে নির্মাণ ও আবাসন খাতে।
বিএমপিআইর তথ্য বলছে, গত এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ এবং শ্রমিকের মজুরি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও করের চাপের কারণে নির্মাণ ব্যয় সরকারি হিসাবের চেয়েও বেশি বেড়েছে। তিনি জানান, আগে ২৫ লাখ টাকায় কেনা যেত এমন একটি লিফটের দাম এখন প্রায় ৩৫ লাখ টাকায় পৌঁছেছে। এছাড়া বালু, সিমেন্ট, রড, টাইলস, তারকাঁটা ও অন্যান্য নির্মাণসামগ্রীর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রিহ্যাবের সভাপতি আলী আফজাল বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবে শ্রমিকের মজুরিও বৃদ্ধি পেয়েছে। তাঁর ভাষ্য, আগে যে ফ্ল্যাট প্রতি বর্গফুট ৮ হাজার টাকায় বিক্রি করা সম্ভব ছিল, এখন তার নির্মাণ ব্যয়ই প্রায় ১৩ হাজার টাকায় পৌঁছেছে।
ব্যবসায়ীদের দাবি, গত পাঁচ বছরে আবাসন ও নির্মাণ খাতের প্রবৃদ্ধি ৬০ শতাংশের বেশি কমেছে। একই সময়ে নির্মাণসামগ্রীর কাঁচামালের দাম বেড়েছে প্রায় ৩১ শতাংশ। ফলে আবাসন খাতের সঙ্গে যুক্ত ২৬৯টি লিংকেজ শিল্পও চাপে পড়েছে।
তাদের মতে, আবাসন খাতকে পুনরুজ্জীবিত করতে ব্যবসাবান্ধব কর কাঠামো, নির্মাণসামগ্রীর ওপর শুল্ক কমানো এবং আবাসনবান্ধব নীতিসহায়তা জরুরি।
উল্লেখ্য, নির্মাণ ও আবাসনসহ সংশ্লিষ্ট খাত মিলিয়ে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১৬ শতাংশ অবদান রাখে।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
