প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৮
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে এই সরকারি সফরে গেছেন সেনাপ্রধান।
সফরকালে তিনি তুরস্কের শীর্ষ সামরিক নেতৃত্ব এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিফলন /রাশ
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
