১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:২৭

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১০:০২

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৯ জুলাই) সকালে তিনি বাংলাদেশে পৌঁছান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিন রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও মহাপরিচালক। এছাড়া সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

সফরে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি, শ্রম অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন।

জবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বেরও প্রশংসা করেন।

আরও পড়ুন