বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৫০
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ আজ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় এই মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা এবং আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) আরও বৃদ্ধি পাবে।
মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের অভিজ্ঞতা, কৌশল ও দক্ষতা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
মার্কিন দূতাবাস আরও জানায়, ‘টাইগার লাইটনিং ২০২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।
এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি করা এবং যৌথ অভিযানে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ প্রথম অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির কারণে কিছু সময়ের জন্য এটি স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের অনুশীলন—উভয় ধাপেই পরিচালিত হবে। সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তবধর্মী পরিস্থিতিতে যৌথ সামরিক সক্ষমতার অনুশীলন করা হবে।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
