২০ জুলাই ২০২৬, সোমবার, ১০:৫৮

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ

ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৯:১৯

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ৯ বছরের শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর হত্যা এবং মরদেহ গুমের আলোচিত মামলার রায় আজ সোমবার (২০ জুলাই) ঘোষণা করবেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেবেন।

আদালত সূত্র জানায়, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার পর আসামি মো. রুবেলের বক্তব্যও আদালত গ্রহণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নী নিখোঁজ হয়। দীর্ঘ অনুসন্ধানের পরও তাকে না পেয়ে তার মা পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা রুবেলের সম্পৃক্ততার তথ্য পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের নয় দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত শেষে পুলিশ রুবেলের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে অভিযোগপত্র দেয়। তবে বিচারকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অপহরণ, ধর্ষণের চেষ্টা, হত্যা ও লাশ গুমের অভিযোগে বিচার পরিচালনা করেন।

রাষ্ট্রপক্ষের দাবি, বিড়ালছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে রুবেল শিশুটিকে একটি খালি বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে একটি ডোবায় ফেলে দেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন