মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৯:৫৫
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে একই সময়ে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।
জর্ডানে অন্তত দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও নতুন করে ইরানি হামলার তথ্য দিয়েছে, যা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তে উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলো সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। একই সঙ্গে স্ট্যাগফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা বাড়লে স্বর্ণের বাজার চাপে পড়তে পারে। কারণ সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও বেড়ে যায়।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন। তার মতে, আউন্সপ্রতি ৩ হাজার ৮৮৬ ডলার একটি গুরুত্বপূর্ণ সহায়ক স্তর। এই স্তরের নিচে দাম নেমে গেলে তা আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে যেতে পারে।
অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলারে উঠলেও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
