২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:২০

শিরোনাম
যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের

সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২০:৫৯

সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত সপ্তাহে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার পর সোমবার (২০ জুলাই) এ ঘোষণা আসে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি আরবের অব্যাহত অবরোধ আর মেনে নেওয়া হবে না। তার ভাষায়, ‘অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।’

হুথিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং সৌদি আরবের যেকোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইয়েমেনের জনগণকে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার এবং যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন