নাড্ডার সঙ্গে বৈঠক, তবু রাজপথ ছাড়ছে না ককরোচ পার্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২১:২৬
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে সিজেপি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
সোমবার দিল্লিতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করেন নাড্ডা। বৈঠকে আন্দোলনকারীরা তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেন।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাড্ডা জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানান।
অন্যদিকে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, তাদের মূল দাবি—নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ। বিষয়টি নিয়ে সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করবে বলে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে দিল্লি পুলিশও বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং গুজব বা যাচাইবিহীন তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
