ওডেসায় কার্গো জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২৩:০১
ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ভুট্টা বোঝাই একটি কার্গো জাহাজ ছাড়ার পর ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও জাহাজটি ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় হামলার শিকার হয়। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। হামলায় চার ভারতীয় নিহত এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইউক্রেনের নৌবাহিনীর দাবি, জাহাজটিতে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এতে জাহাজে আগুন ধরে যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও সিরীয় নাবিকদের পাশাপাশি একজন ইউক্রেনীয় মেরিটাইম পাইলটও রয়েছেন। বাকি আটজনকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর ভারত সরকার এক বিবৃতিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্য করে হামলাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ উল্লেখ করে। নয়াদিল্লি বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথে অবাধ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউক্রেনে ভারতের দূতাবাস কাজ করছে বলেও জানানো হয়েছে।
কৃষ্ণসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাণিজ্যিক জাহাজে এটিই অন্যতম প্রাণঘাতী হামলা। এ ঘটনায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও শস্য রপ্তানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
