২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:০৫

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:০১

পেরুর আন্দিজ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি এবং প্রায় ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখনো নিখোঁজ ব্যক্তির সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় গির্জা ও একটি কনভেন্টও রয়েছে।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ভাসকেজ বলেন, পার্বত্য অঞ্চলের অধিকাংশ ঘর কাঁচা অ্যাডোবি ইট দিয়ে নির্মিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান এলাকা চোঙ্গো বাজোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত বাড়ির বাইরে কম্বল গায়ে দিয়ে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে গবাদিপশুও আটকা পড়েছে।

তিন সন্তানের জননী হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে পাশের হুয়াইউকাচি জেলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলের পিসকো প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুন