'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২০:০০
'জুলাই চেতনা' বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের গ্রহণযোগ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হলে দায়বদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক শক্তি 'জুলাই' ইস্যুকে সামনে এনে ইতিহাসকে নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ১৯৪৭ ও ১৯৭১ সালের ইতিহাসকে বিভক্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কার সংসদীয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে কোনো স্থায়ী সংস্কার সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের সময় আইনের শাসন দুর্বল হওয়ায় 'মব কালচার' তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে গুম প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন এবং অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
