আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:২৪
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণী। প্রিয় দলের হার নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’
সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের দিন পরীমণী ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।
ম্যাচ চলাকালে দেওয়া সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টটির সঙ্গে তিনি কয়েকটি ইমোজিও যুক্ত করেছিলেন। সেই ঘোষণাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফলে নিজের দেওয়া ঘোষণার প্রসঙ্গ টেনে নতুন পোস্টে রসিকতার সুরে প্রতিক্রিয়া জানান পরীমণী।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় ২০২৩ সালে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
