পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২২:০০
বাংলাদেশের ই-পাসপোর্টের ডিজাইনে বিশাল পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে পাসপোর্টের পাতায় জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের ডাটা পেজে আবারও ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ শর্তটি সংযোজন করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-পাসপোর্টের বিদ্যমান বুকলেটের নকশা ও জলছাপ পুনর্বিন্যাস করা হচ্ছে। নতুন নকশা অনুযায়ী পাসপোর্টের ৩১ ও ৩২ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঐতিহাসিক মুহূর্ত স্থান পাবে। পাশাপাশি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
এছাড়া নতুন নকশায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শনও স্থান পেয়েছে। বিভিন্ন পৃষ্ঠায় জলছাপ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, কান্তজিউ মন্দির, পানাম নগর এবং কার্জন হলের ছবি থাকবে।
দেশের প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে কক্সবাজার সমুদ্রসৈকত, ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি জাতীয় ফুল, জাতীয় মাছ, জাতীয় পাখি ও জাতীয় ফলের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। তবে সেখানে আবারও উল্লেখ থাকবে যে, ‘এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশে ভ্রমণের জন্য জন্য বৈধ।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ বহু মানুষ নিহত হন। সরকার বলছে, আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতেই পাসপোর্টের নকশায় এই পরিবর্তন আনা হচ্ছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিশ্বকাপের উন্মাদনায় উৎপাদনশীলতা কমে বিশ্বে ১৭০০ কোটি ডলারের ক্ষতি
- • উৎসে কর তদারকিতে মাঠে এনবিআরের বিশেষ টিম, জারি ৫ নির্দেশনা
- • ককরোচ পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে সংঘর্ষ, উত্তপ্ত দিল্লি
- • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান
- • আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম
- • মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৩ বাংলাদেশিসহ ৬৪১ জন
- • গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবি, শতাধিক আরোহীর মধ্যে উদ্ধার ৬৭
- • ঢাকায় আবার বৃষ্টি, পাঁচ দিনের পূর্বাভাসে ভারী বর্ষণের আশঙ্কা
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইইউ
