২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:১৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

বিমান ভাড়া প্রতিযোগিতার বিষয়,কমালে কমবে সব এয়ারলাইনসেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমান ভাড়া প্রতিযোগিতার বিষয়,কমালে কমবে সব এয়ারলাইনসেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১৫:১৩

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।’

তবে বিমানভাড়া কমানোর বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিগ্‌গিরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন।

আরও পড়ুন