২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯

শিরোনাম
যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ১৫:৪০

দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে নতুন ২০টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একবার একটি মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারপর থেকেই এই ধরনের মিছিল অনেক কমে গেছে। সবাই সহযোগিতা করলে এটি আরও কমে আসবে।”

তিনি আরও বলেন, “জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে অপরাধও কমে যাবে। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দল—সবাই মিলে নির্বাচন পরিচালনা করে। তবে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো জনগণ। তারা নির্বাচনমুখী হলে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।”

পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০টি গাড়ি ক্রয় করেছে। তার মধ্যে ২০টি গাড়ি বুধবার ডিএমপিতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন