২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:৪৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার মঙ্গলবার শপথ গ্রহণ করতে যাচ্ছে। এই শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

একই সময়ে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘ধানমন্ডি-৩২’ নামের গোপন গ্রুপ থেকে নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল করার নির্দেশনা পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় ধানমন্ডি-৩২ এলাকায় একত্র হয়ে মিছিল বের করার পরিকল্পনা ছিল। এ তথ্যের পর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নজরদারি বহুগুণ বৃদ্ধি করেছে।

ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রমে পুলিশ সবসময় সতর্ক থাকে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত এবং শপথ অনুষ্ঠানের দিনে ধানমন্ডি-৩২ এলাকায় তাদের তৎপরতা আরও বাড়ানো হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই সংসদ ভবন ও ধানমন্ডি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি দায়িত্ব পালন করবেন। বিশেষ পরিস্থিতিতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ডগ স্কোয়াডসহ বিশেষায়িত ইউনিটগুলো সার্বক্ষণিক ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের আনা-নেওয়া থেকে অনুষ্ঠানস্থল ও আশপাশের রুট পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। তিনি যোগ করেন, “নিরাপত্তা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট থ্রেটের আশঙ্কা নেই। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, আশা করছি উৎসবমুখর পরিবেশে শপথ অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”

আরও পড়ুন