নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধানমণ্ডিতে যুব মহিলা লীগের স্লোগান
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫০
প্রায় দেড় বছর পর ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর ছবি রেখে স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ-এর একদল নেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে সংগঠনটির ১০–১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা সেখান থেকে সরে যান।
২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা ভবনটিতে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য পৃথক কক্ষ ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র ‘উত্তরণ’-এর কার্যালয়। তৃতীয় তলায় পরিচালিত হতো দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম।
প্রথমদিকে ভবনটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে এটি দলের নামে ক্রয় করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পাশের চারতলা দুটি ভবন কিনে কার্যালয় সম্প্রসারণ করা হয়। সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে নিবন্ধিত হয়। এসব ভবনে কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলী ও উপকমিটির সদস্যরা বসতেন। একটি কক্ষে দলের বিভিন্ন প্রকাশনার বিক্রয়কেন্দ্রও ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন গণভবন দখলে নেয় বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের ক্ষোভ থেকে রক্ষা পায়নি ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু বাড়ি ও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ও। কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক পোড়া ভবনটিতে আশ্রয় নেয়। একই সঙ্গে ভবন ঘিরে স্থানীয় কিছু লোককে পাহারায় থাকতে দেখা যায়।
গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। সে অনুযায়ী যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই শুক্রবার সকালে সংগঠনটির ১০–১২ জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং স্লোগান দেন।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
