বিশ্বকাপের উন্মাদনায় উৎপাদনশীলতা কমে বিশ্বে ১৭০০ কোটি ডলারের ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৪:১৩
ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলপ্রেমীদের আবেগের কেন্দ্র নয়, এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। ২০২৬ বিশ্বকাপ চলাকালে বিশ্বের কোটি কোটি মানুষ ম্যাচ দেখতে ব্যস্ত থাকায় বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমেছে। বিশেষ করে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে কর্মীদের অনুপস্থিতি ও কাজের গতি কমে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির চিত্র উঠে এসেছে।
মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজি (UKG)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ম্যাচ ঘিরে কর্মীদের ছুটি নেওয়া, অফিসে দেরিতে আসা এবং কাজে মনোযোগ কমে যাওয়ার কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উৎপাদনশীলতা নষ্ট হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা।
বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্র দলের ম্যাচগুলোর সময় কর্মীদের অনুপস্থিতি সবচেয়ে বেশি ছিল। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এনভয় (Envoy)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র দল ৬ জুলাই বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পরদিন অফিসে কর্মীদের উপস্থিতি হঠাৎ ২৬ শতাংশ কমে যায়। একই দিনে ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার ও বিভিন্ন ব্যবসায়িক বৈঠকের সংখ্যাও প্রায় ৩২ শতাংশ হ্রাস পায়। এ ঘটনাকে প্রতিষ্ঠানটি ‘নকআউট টিউসডে’ নামে অভিহিত করেছে।
বিশ্বকাপের কারণে কর্মঘণ্টার ক্ষতি কমাতে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান আগাম ব্যবস্থা নেয়। জেপি মরগান চেস, গোল্ডম্যান স্যাকস এবং এসঅ্যান্ডপি-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ম্যাচের দিন কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেয়, যাতে অফিসে উপস্থিতি কমলেও কাজের ধারাবাহিকতা বজায় থাকে।
তবে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এনভয়ের পূর্বাভাস অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের পরদিন অফিসে উপস্থিতির হার সাধারণ সময়ের তুলনায় মাত্র ১ দশমিক ৮৭ শতাংশ কমতে পারে।
বিশ্লেষকদের মতে, বড় ক্রীড়া বা বিনোদনমূলক আয়োজনের সময় কর্মক্ষেত্রে প্রভাব পড়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে অলিম্পিক গেমস কিংবা জনপ্রিয় চলচ্চিত্র মুক্তির সময়ও বিভিন্ন দেশে একই ধরনের প্রবণতা দেখা গেছে। তবে ২০২৬ বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে উৎপাদনশীলতার যে ক্ষতি হয়েছে, তা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্থনৈতিক প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
