২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:১৭

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

উৎসে কর তদারকিতে মাঠে এনবিআরের বিশেষ টিম, জারি ৫ নির্দেশনা

উৎসে কর তদারকিতে মাঠে এনবিআরের বিশেষ টিম, জারি ৫ নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৩:৪৯

দেশব্যাপী উৎসে কর কর্তন (উইথহোল্ডিং ট্যাক্স) ও যাচাই কার্যক্রম জোরদার করতে মাঠপর্যায়ের কর কর্মকর্তাদের জন্য পাঁচটি বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এ কার্যক্রমে কোনো ধরনের বাধা বা অসহযোগিতা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

রোববার (১৯ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিম ইতোমধ্যে সরেজমিন তদারকি কার্যক্রম শুরু করেছে।

আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তাদের দেওয়া পাঁচটি বিশেষ ক্ষমতা হলো—

  • সরেজমিন পরিদর্শন: যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান বা দপ্তরে প্রবেশ করে পরিদর্শন।
  • নথিপত্র পরীক্ষা ও তলব: হিসাবের বই, ভাউচার, ব্যাংক হিসাব, রসিদসহ আর্থিক কার্যক্রম-সংক্রান্ত প্রয়োজনীয় নথি পরীক্ষা ও তলব।
  • ডিজিটাল তথ্য যাচাই: কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে প্রবেশ।
  • ডিভাইস ও নথি জব্দ: উৎসে কর কর্তনের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ ও হেফাজতে নেওয়া।
  • কপি ও সিলমোহর ব্যবহার: প্রয়োজনীয় নথি, ইমেজ বা হিসাবের কপি সংগ্রহ এবং শনাক্তকরণের জন্য সিলমোহর বা চিহ্ন ব্যবহার।

এনবিআর আরও জানিয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী এই কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা দিলে কিংবা অসহযোগিতা করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।

আরও পড়ুন