২০ জুলাই ২০২৬, সোমবার, ১০:৫৭

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৯:৫৩

জন্মদিন উপলক্ষে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে তার নতুন দুটি লুক প্রকাশ করেছেন নির্মাতা এস. এস. রাজামৌলি। ১৮ জুলাই প্রকাশিত এসব লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

‘বারাণসী’ রাজামৌলির উচ্চাভিলাষী প্যান-ওয়ার্ল্ড প্রজেক্ট। হাজার বছরের ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমার গল্প বিস্তৃত হয়েছে অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং ভারতের বারাণসীসহ বিভিন্ন স্থানে।

সিনেমায় মহেশ বাবুকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তিনি অভিনয় করছেন রুদ্র এবং হিন্দু দেবতা রামের ভূমিকায়। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে। আর প্রধান প্রতিপক্ষ কুম্ভের ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

এর আগে এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেন, মন্দাকিনী চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যিনি একই সঙ্গে দৃঢ়তা ও সংবেদনশীলতা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তার মতে, প্রিয়াঙ্কা সেই প্রত্যাশা পূরণ করেছেন এবং ছবিতে অসাধারণ অভিনয় করেছেন।

‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো হলিউড প্রজেক্টে কাজের পর ‘বারাণসী’র মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীও এটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন।

প্রিয়াঙ্কা বলেন, ভারতীয় সিনেমায় ফেরার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। রাজামৌলির দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি তাকে স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলান ও ডেভিড ফিঞ্চারের মতো বিশ্বমানের নির্মাতাদের কাতারে স্থান দেন।

অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর এটি রাজামৌলির প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী সুরকার এম. এম. কীরাভানি। আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বারাণসী’।

আরও পড়ুন