২০ জুলাই ২০২৬, সোমবার, ১০:৫৮

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৭:২৯

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ২০ লাখ রুপির বিমার অর্থ আত্মসাৎ ও পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মেরঠের হস্তিনাপুর এলাকার বাসিন্দা অতুল পওয়ার ও তার স্ত্রী দামিনী যৌথভাবে একটি শিশু বিদ্যালয় পরিচালনা করতেন। ২০১৯ সালে তাদের বিয়ে হয়।

শুক্রবার সকালে দামিনী প্রতিবেশীদের জানান, ঘুমের মধ্যে সাপের ছোবলে তার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিনি নিজেই অতুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার হওয়ায় প্রথমে ঘটনাটি সাপের ছোবলে মৃত্যুর ঘটনা বলেই মনে করা হয়েছিল।

তবে অতুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয়, একটি বিষধর সাপ কীভাবে শোবার ঘরের বিছানায় পৌঁছাল। পরে তারা পুলিশে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর পরকীয়া সম্পর্ক ছিল। এরপর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অতুলকে হত্যার পরিকল্পনা করছিলেন দামিনী ও তুষার। জিজ্ঞাসাবাদে তুষার জানান, দামিনীর পরিকল্পনা অনুযায়ী তিনি এক সাপুড়ের কাছ থেকে একটি বিষধর সাপ সংগ্রহ করেন। পরে সেটি দামিনীর হাতে তুলে দেন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার আগের রাতে দামিনী স্বামীকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেন। এরপর অতুল গভীর ঘুমে চলে গেলে বিছানায় বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়, যাতে সাপের ছোবলে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, অতুলের নামে ২০ লাখ রুপির একটি জীবনবিমা ছিল। সেই অর্থ হাতিয়ে নিতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনায় অতুলের স্ত্রী দামিনী ও তার কথিত প্রেমিক তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং বিষধর সাপ সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন