২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:১৫

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

ঢাকার প্লাস্টিক দূষণ কমাতে কার্যকর হতে পারে রিভার্স ভেন্ডিং মেশিন

ঢাকার প্লাস্টিক দূষণ কমাতে কার্যকর হতে পারে রিভার্স ভেন্ডিং মেশিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১৫:৫৬

রাজধানী ঢাকায় প্লাস্টিক বর্জ্যজনিত পরিবেশ দূষণ কমাতে রিভার্স ভেন্ডিং মেশিন (Reverse Vending Machine) চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন পরিবেশ সচেতনরা। এ ধরনের প্রযুক্তি চালু হলে ব্যবহৃত প্লাস্টিক বোতল ও ক্যান নির্ধারিত মেশিনে জমা দিয়ে নগদ অর্থ, পয়েন্ট বা বিভিন্ন ধরনের পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সরকার, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানিগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে এগিয়ে আসতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শহরের জনবহুল এলাকা, পার্ক, রেল ও বাসস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং শপিংমলে রিভার্স ভেন্ডিং মেশিন স্থাপন করা হলে মানুষ প্লাস্টিক বোতল যেখানে-সেখানে ফেলে না দিয়ে পুনর্ব্যবহারের জন্য জমা দিতে উৎসাহিত হবে।

এতে একদিকে নদী-নালা, খাল ও মাটিতে প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ সহজ হবে। পাশাপাশি নাগরিকদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং তারা আর্থিকভাবেও কিছুটা উপকৃত হবেন।

পরিবেশবিদদের মতে, ছোট এই উদ্যোগই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ঢাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিফলন /রাশ

আরও পড়ুন