গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৯:২৯
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত আরেকটি বড় লক্ষ্যও সামনে লিওনেল মেসির। স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামছেন আর্জেন্টাইন অধিনায়ক, তবে গোল্ডেন বুট জিততে তাকে পার করতে হবে কঠিন সমীকরণ।
বর্তমানে সর্বোচ্চ ১০ গোল নিয়ে শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। মেসির গোল ৮টি, অ্যাসিস্ট ৪টি। তাই শুধু ফাইনালে দুটি গোল করলেই হবে না। সেক্ষেত্রে দুজনের গোল ও অ্যাসিস্ট সমান হলেও কম মিনিট খেলার সুবিধায় এগিয়ে থাকবেন এমবাপ্পে। ফরাসি তারকা খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসির খেলা ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিটের বেশি খেললে সেই সুবিধাও হারাবেন আর্জেন্টাইন অধিনায়ক।
গোল্ডেন বুট জিততে মেসির সামনে কার্যত দুটি পথ খোলা। প্রথমটি হলো ফাইনালে হ্যাটট্রিক করে গোলসংখ্যা ১১-তে নেওয়া। দ্বিতীয়টি হলো দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে তার গোল হবে ১০ এবং অ্যাসিস্ট হবে ৫, যা এমবাপ্পেকে ছাড়িয়ে দেবে।
তবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের ইতিহাস খুবই বিরল। এখন পর্যন্ত মাত্র দুজন ফুটবলার এই কীর্তি গড়েছেন -১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
অবশ্য এবারের বিশ্বকাপেই নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। এবার ইউরোপের শক্তিশালী স্পেনের বিপক্ষে সেই কীর্তি পুনরাবৃত্তি করতে পারলেই বিশ্বকাপ ট্রফির পাশাপাশি গোল্ডেন বুটও জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।
আরও পড়ুন
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
