বিশ্বকাপ রানার্সআপ মেসিরা কত টাকা পাচ্ছেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৯:৫১
টানা দুইটি বিশ্বকাপ জিতে ইতালি ও ব্রাজিলের কাতারে নাম লেখানোর সুযোগ ছিল আর্জেন্টিনার। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসিদের। তবুও বিশ্বকাপ রানার্সআপ হিসেবে বিশাল অঙ্কের প্রাইজমানি নিয়ে দেশে ফিরছে আলবিসেলেস্তারা।
গত বছরের ডিসেম্বরে ফিফা এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করে, যা কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকা।
এবারের বিশ্বকাপে প্রাইজমানি আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকটি দল পাবে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
এ ছাড়া শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেককে দেওয়া হবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
বিশ্বকাপের ৩৮ দিনের আসরে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকের জন্যই ন্যূনতম ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিত ছিল। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯০ লাখ মার্কিন ডলার, পাশাপাশি প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ মার্কিন ডলার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
