বিশ্বকাপের পরপরই আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২২:৪৮
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে শৃঙ্খলাজনিত তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচ-পরবর্তী সংঘর্ষ ও বিতর্কিত কয়েকটি ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, তদন্তের অংশ হিসেবে ম্যাচ রেফারির প্রতিবেদন, অফিসিয়াল ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এরপর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তদন্তের কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফাইনাল শেষে স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সহিংস আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই ঘটনায় ডিফেন্ডার নাহুয়েল মোলিনার আচরণও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্পেনের অধিনায়ক রদ্রির দিকে আঘাত করার চেষ্টা করেছিলেন তিনি।
এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও তদন্ত চলছে। ম্যাচ শেষে স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোর সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মাঠের ঘটনার পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণও তদন্তের আওতায় রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ট্রফি উঁচিয়ে উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন সদস্য ট্রফি মঞ্চের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন।
তবে এ বিষয়ে এখনো কোনো শাস্তির ঘোষণা দেয়নি ফিফা। সংস্থাটি জানিয়েছে, তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
আরও পড়ুন
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
