২০ জুলাই ২০২৬, সোমবার, ১০:৫৭

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ

জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৮:৫৭

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জাতীয় ঐক্যের নির্দেশনা অনুসরণ করলেই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে বিজয় অর্জন সম্ভব। রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেন, জাতীয় ঐক্য কেবল নৈতিক বা সামাজিক আহ্বান নয়, বরং শত্রুর বিরুদ্ধে সংগ্রামে জয়লাভের জন্য এটি একটি অপরিহার্য শর্ত। রাষ্ট্র পরিচালনা ও জাতীয় প্রতিরোধের এই গুরুত্বপূর্ণ সময়ে সর্বোচ্চ নেতার ধর্মীয় ও জাতীয় নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

এর একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সব স্তরে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন