সেনা প্রধানের বক্তব্য বিকৃতি: আইএসপিআরের সতর্কতা
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৫০
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি সাম্প্রতিক বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর “বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে” সেনাবাহিনীর ভূমিকা আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে “In Aid to Civil Power” ব্যবস্থার অধীনে সেনাবাহিনীর মোতায়েন, প্রযোজ্য আইন, চ্যালেঞ্জ ও সেনাসদস্যদের জন্য প্রয়োজনীয় আইনগত সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচিত হয়।
বিশেষ করে, বাংলাদেশ দণ্ডবিধির (সিআরপিসি) ১২৭ থেকে ১৩২ ধারার প্রাসঙ্গিকতা এবং মাঠ পর্যায়ে নিয়োজিত সেনাসদস্যদের ‘দায়মুক্তি’ সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হয়। আলোচনায় সেনাপ্রধান ‘সিআরপিসি ১৩২’ ধারার আওতায় সেনাসদস্যদের আইনি সুরক্ষা এবং International Crimes (Tribunals) Act, 1973 (সংশোধিত ২০২৪) এর সঙ্গে এর সম্ভাব্য সাংঘর্ষিক অবস্থান নিয়েও দৃষ্টিপাত করেন।
তবে সেনাপ্রধান তার বক্তব্যের কোনো পর্যায়েই গুম, খুন বা মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দায়মুক্তি দেওয়ার কথা বলেননি, বরং বিষয়টি আইনগত ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় পেশাগত আলোচনার অংশ ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, একটি চিহ্নিত কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি, সামাজিক মাধ্যমে সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে অপব্যাখ্যা করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তাদের মূল লক্ষ্য—সেনাবাহিনীর পেশাদারিত্বে আঘাত হানা এবং জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক নষ্ট করা।
আইএসপিআর স্পষ্ট করেছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় আইন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেষে আইএসপিআরের পক্ষ থেকে জনসাধারণকে এ ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিওর ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
