গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২৩:৪২
বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দলীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি এই ম্যাচের পরই ঘোষণা করা হবে টুর্নামেন্টের ব্যক্তিগত ছয়টি পুরস্কারজয়ীর নাম। সবচেয়ে বেশি নজর থাকবে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভের দিকে।
গোল্ডেন বুটে এগিয়ে এমবাপ্পে
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
ফিফার নিয়ম অনুযায়ী, গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট, এরপর কম সময় মাঠে খেলার বিষয়টি। তাই ফাইনালে শুধু দুটি গোল করলেও মেসি গোল্ডেন বুট জিততে পারবেন না। এই পুরস্কার জিততে হলে তাকে হয় হ্যাটট্রিক করতে হবে, অথবা দুই গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে।
গোল্ডেন বলের শীর্ষ দাবিদার মেসি
টুর্নামেন্টসেরা ফুটবলারের স্বীকৃতি গোল্ডেন বল জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে স্বীকৃত সংবাদমাধ্যমের ভোটে এই পুরস্কার নির্ধারণ করা হয়।
গোল্ডেন গ্লাভেও জমেছে লড়াই
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়েও রয়েছে একাধিক নাম। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের পাশাপাশি আলোচনায় আছেন কেপ ভার্দের ভোজিনহা, উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।
বিশ্বকাপের ফাইনালে শিরোপা নির্ধারণের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের ভাগ্যও অনেকটাই নির্ভর করবে শেষ ম্যাচের পারফরম্যান্সের ওপর। বিশেষ করে মেসির সামনে থাকবে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের ইতিহাস গড়ার সুযোগ।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • পরীমনির বিয়ে ভাঙলো মেসি
- • ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক
- • আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস
- • ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫ বিলিয়ন ডলারের পথে
- • এনডিপির ‘ভয়েসেস অব ডেভেলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত
- • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২
- • দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৯
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
