২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:০৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান
শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

এনডিপির ‘ভয়েসেস অব ডেভেলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত

এনডিপির ‘ভয়েসেস অব ডেভেলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৬:১৬

দেশের টেকসই উন্নয়ন, নীতিনির্ধারণ এবং বহুমাত্রিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ‘ভয়েসেস অব ডেভেলপমেন্ট (Voices of Development)’ শীর্ষক একটি ডিসেমিনেশন কর্মশালার আয়োজন করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। ‘সংলাপ, নীতি ও অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের সেতুবন্ধন’ প্রতিপাদ্যে সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে প্রতিদিন গ্যাসের চাপ কমে যাচ্ছে, যা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তাই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া জরুরি।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এ খাতে উদ্যোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা ও তহবিল প্রদানে প্রস্তুত বলেও তিনি জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, টিএমএসএসের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হোসনে আরা বেগম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রতিনিধি ইশরাত শবনম।

অনুষ্ঠানে জানানো হয়, এনডিপি সম্প্রতি ‘ভয়েসেস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক ১৮ পর্বের একটি টক শো সিরিজ সম্পন্ন করেছে। এতে নীতিনির্ধারক, উন্নয়ন বিশেষজ্ঞ, করপোরেট প্রতিনিধি, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
টক শোতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে উন্নয়ন খাতে নতুন বাস্তবতা, বিকল্প অর্থায়নের সুযোগ, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

এনডিপি জানায়, ডিসেমিনেশন কর্মশালায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে কার্যকর সংলাপ, জ্ঞান বিনিময় এবং অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কর্মশালা ও টক শো থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং নীতিগত সুপারিশ নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং উন্নয়ন পেশাজীবীদের কাছে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন