২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:০৬

শিরোনাম
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:৫১

দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁর জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।

পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগটি প্রমাণিত হয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশের জবাবও সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সম্মতি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে তাঁর বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরখাস্তের আদেশ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন