২০ জুলাই ২০২৬, সোমবার, ১৪:৪৫

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২২:১৭

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) ইরানের স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার দিবাগত রাত ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়।

ইরানের দাবি, আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।

এর আগে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় সেই পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘আগ্রাসী ও আন্তর্জাতিক আইনবিরোধী’ আখ্যা দিয়ে জানিয়েছে, দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশটির বৈজ্ঞানিক অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক।

আরও পড়ুন