২০ জুলাই ২০২৬, সোমবার, ২০:৪৩

শিরোনাম
২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ২২:৪৮

জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিজস্ব ইলেকট্রিক বাস সার্ভিস চালু করবে, তারা শুল্কমুক্ত (Tax-free) সুবিধায় এসব বাস আমদানির সুযোগ পাবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস অনলাইন নাকি অফলাইনে চলবে, সে বিষয়ে আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সরকারের পরিচালন ব্যয় কমাতে মন্ত্রিসভা একগুচ্ছ কঠোর ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গাড়ির জন্য নির্ধারিত মাসিক জ্বালানি বরাদ্দের ৩০ শতাংশ কম গ্রহণ করবেন। একই সঙ্গে সকল সরকারি গাড়ির ক্ষেত্রেও জ্বালানি ব্যবহারের পরিমাণ ৩০ শতাংশ কমানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি খাতের ব্যয় সাশ্রয়ে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনা আপাতত শতভাগ বন্ধ থাকবে। এছাড়া সরকারি সকল দপ্তরে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বর্জন করে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন।

আরও পড়ুন