বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:৫৮
ফিফা বিশ্বকাপের উন্মাদনা শেষ হতেই নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দলের জার্সি নামমাত্র দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিশ্বকাপ চলাকালে ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হওয়া জার্সি এখন মাত্র ৫ থেকে ১০ টাকায় পাওয়া যাচ্ছে।
সিংড়া পৌর শহরের অস্থায়ী দোকান ও ফুটপাত ঘুরে দেখা গেছে, বিশ্বকাপকে ঘিরে মজুত করা বিপুল পরিমাণ জার্সি বিক্রি না হওয়ায় লোকসান কমাতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে আর্জেন্টিনার জার্সি ১০ টাকা এবং ব্রাজিলের জার্সি মাত্র ৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীদের ভাষ্য, টুর্নামেন্ট চলাকালে জার্সির চাহিদা ছিল ব্যাপক। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রেতা প্রায় নেই বললেই চলে। তাই গুদামে পড়ে থাকা পণ্য বিক্রি করে অন্তত কিছু অর্থ ফেরত পেতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, কম দামে জার্সি পেয়ে অনেকেই স্মৃতিচিহ্ন হিসেবে কিনছেন। কেউ আবার শিশুদের জন্য সংগ্রহ করছেন। স্থানীয়দের মতে, কয়েকদিন আগেও যে জার্সি নিয়ে ছিল তুমুল উন্মাদনা, এখন সেটিই প্রায় পানির দামে বিক্রি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
- • মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
