বিদ্যুৎ সাশ্রয়ে জাবিতে দৈনিক এক ঘণ্টা লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ২১:২০
জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ পাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জাবিতে নির্ধারিত লোডশেডিং কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস সূত্রে জানা গেছে, জাতীয় বিদ্যুৎ ঘাটতির প্রভাবেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে।
এদিকে, পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
আরও পড়ুন
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
