ইয়াবাসহ গ্রেপ্তারের পরপরই বহিষ্কার এনসিপি নেতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২০:০৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল খানের কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে তার সঙ্গে দলের নামে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, রোববার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিল খানকে ৮ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, দল সব ধরনের মাদক ও অপরাধের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী শাকিল খানকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
- • মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
