সংসদ ঘিরে বিক্ষোভ, কড়া নিরাপত্তার মধ্যে এলাকা ছাড়েন মোদি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:১০
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার (২০ জুলাই) রাজধানী নয়াদিল্লিতে সংসদ ভবন ঘিরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে সংসদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়িবহরও কড়া নিরাপত্তার মধ্যে সংসদ এলাকা ত্যাগ করে।
খবরে বলা হয়েছে, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
পরিস্থিতি পরে কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাবসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। নিরাপত্তার কারণে সংসদের দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথ বন্ধ রাখা হয়। পাশাপাশি জনপথ, রাজীব চক, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবাতীর্থ মেট্রো স্টেশনের কয়েকটি প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং ওই এলাকায় বলবৎ নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করা হয়েছে।
অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তারা আগেই কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত করেছিলেন। তাদের অভিযোগ, প্রশাসন জোরপূর্বক কর্মসূচি বন্ধের চেষ্টা করেছে এবং বিক্ষোভস্থলের আশপাশে সাময়িকভাবে মোবাইল ও ইন্টারনেট সেবাও সীমিত করা হয়েছে।
এদিকে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা জানানো হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
- • মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
