ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৮, আগুনে পুড়ল গুদাম ও তেল ডিপো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৩:০৬
ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় বড় দুটি গুদাম ও একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। এতে কয়েক ঘণ্টা ধরে মস্কোর আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে।
রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তামবভ অঞ্চলে ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক সেন্টারে হামলায় রাতের শিফটে কর্মরত সাতজন নিহত হন। অন্যদিকে, মস্কো অঞ্চলে আরেকটি হামলায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলায় ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম বলেন, “এটি আমাদের প্রতিষ্ঠান ও দেশের জন্য ভয়াবহ একটি রাত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, ড্রোন হামলার পর লজিস্টিক সেন্টারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই ধরনের হামলায় মস্কো অঞ্চলের একটি তেল ডিপো এবং আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। এছাড়া একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুই অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শনিবার রাতে মস্কো অঞ্চলের দিকে ৩৭০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন পাঠানো হয়েছিল। তার দাবি, ১১ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে মস্কোমুখী মোট ১ হাজার ৮৯২টি ড্রোন প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়ার দীর্ঘদিনের হামলার জবাব হিসেবেই তারা এসব দূরপাল্লার ড্রোন অভিযান চালাচ্ছে। কিয়েভের ভাষ্য, সামরিক ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
- • ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
