বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২১:০৯
বিশ্বকাপ ফাইনালকে আরও বর্ণিল করতে এবার প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শোর আয়োজন করেছে ফিফা। নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেনের শিরোপা লড়াইয়ে প্রায় ১১ মিনিটের এই সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বিশ্বখ্যাত শিল্পী ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
বিবিসির তথ্য অনুযায়ী, হাফটাইম বিরতি ২০ মিনিট পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে বিকল্প হিসেবে আগের ১৫ মিনিটের বিরতির পর আলাদা ১১ মিনিটের শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ফুটবল আইনে হাফটাইম ১৫ মিনিটের বেশি হওয়ার সুযোগ না থাকায় এ নিয়ে ফিফার সিদ্ধান্তের দিকেও নজর রয়েছে।
হাফটাইম শোতে সম্প্রতি যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে মঞ্চে থাকবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল, পিএস২২ কোরাস ও কোল্ডপ্লে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
এদিকে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।
সব আয়োজনের পর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
আরও পড়ুন
- • বিশ্বকাপের উন্মাদনায় উৎপাদনশীলতা কমে বিশ্বে ১৭০০ কোটি ডলারের ক্ষতি
- • উৎসে কর তদারকিতে মাঠে এনবিআরের বিশেষ টিম, জারি ৫ নির্দেশনা
- • ককরোচ পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে সংঘর্ষ, উত্তপ্ত দিল্লি
- • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান
- • আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম
- • মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৩ বাংলাদেশিসহ ৬৪১ জন
- • গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবি, শতাধিক আরোহীর মধ্যে উদ্ধার ৬৭
- • ঢাকায় আবার বৃষ্টি, পাঁচ দিনের পূর্বাভাসে ভারী বর্ষণের আশঙ্কা
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইইউ
