ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২০:৫৬
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সেই উত্তাপ ছুঁয়েছে ক্রিকেটাঙ্গনকেও। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তিনি আর্জেন্টিনার সমর্থক হলেও ফাইনালের ফল নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় আসা শান্ত এবার সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, নকআউট পর্বের ম্যাচগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ টেনশনে ছিলেন এবং ফাইনালেও এমন স্নায়ুচাপ দেখতে চান না।
ফাইনাল নিয়ে শান্ত বলেন, ‘প্রেডিকশন করব না। দুই দলই খুব ভালো। তবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছি। ব্যক্তিগতভাবে মনে হয়, আর্জেন্টিনাই জিতবে।’
গ্রুপ পর্বে নিজের পূর্বাভাস মিলে যাওয়া প্রসঙ্গে শান্ত জানান, সেটি পরিকল্পিত ছিল না। তার মতে, প্রতিপক্ষ বিবেচনায় আর্জেন্টিনার জেতার সম্ভাবনাই বেশি ছিল, তাই স্বাভাবিকভাবেই সেই মন্তব্য করেছিলেন।
তিনি আরও জানান, সেই পূর্বাভাসের পর অনেকের কাছ থেকে ফোন ও বার্তা পেয়েছেন, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে। তবে পুরো বিষয়টিকে তিনি মজার একটি ঘটনা হিসেবেই দেখছেন।
আরও পড়ুন
- • নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ডিএমপির নতুন নির্দেশনা
- • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
