১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩০

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল

ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১২:৩৪

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে। ওমানের মাসকাটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৫তম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি 'রাইজিং স্টার' পুরস্কারও জিতে নেন।

প্রথম গোলের মাত্র চার মিনিট পর নাদিরা এমা পেনাল্টি কর্নার থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কাজাখস্তান। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

পাঁচ দলের এই টুর্নামেন্টে অপরাজিত ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বেও একই প্রতিপক্ষ কাজাখস্তানকে ২-১ গোলে পরাজিত করেছিল তারা। ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি ঘরে তোলে বাংলাদেশ।

এটি বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা। এর আগে ২০২৪ সালের জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী দল রানার্সআপ হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

সর্বশেষ এই সাফল্য বাংলাদেশের নারী হকিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দেশের নারী হকির ইতিহাসে এটি একটি মাইলফলক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন