১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৮

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১৩:০২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরে আলম (৪২) ও ইদ্রিস মিয়া (৪৩)।

স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের বাসিন্দা। অপর নিহত ইদ্রিস মিয়া চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজনই রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পরিবার আবেদন করলে মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মু. রেজা হাসান বলেন, প্রবাসীদের মৃত্যুর বিষয়টি জানা গেছে এবং পরিবার যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন