পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:৪৩
আগামী শনিবার পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করবে ‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামে একটি বৃহৎ গ্রহাণু। তবে এর কারণে পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি বা সংঘর্ষের আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, যা পৃথিবী ও চাঁদের মধ্যকার গড় দূরত্বের ছয় গুণেরও বেশি। ১৯৯৭ সালে আবিষ্কৃত এই গ্রহাণুর সম্ভাব্য প্রস্থ ৭৫০ থেকে ১ হাজার ৬৫০ মিটারের মধ্যে হতে পারে, যদিও এর প্রকৃত আকার কিছুটা ছোটও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার গতিতে চলমান গ্রহাণুটি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থান থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এলে বিশ্বের অনেক অঞ্চল থেকেই এটি দেখা যেতে পারে। পরে এটি দক্ষিণ গোলার্ধের আকাশে দৃশ্যমান থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আকাশ পরিষ্কার ও পর্যাপ্ত অন্ধকার থাকলে দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলারের সাহায্যে গ্রহাণুটি পর্যবেক্ষণ করা যেতে পারে। তবে আকাশের অবস্থা এবং চাঁদের উজ্জ্বলতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?
- • ১২ দিনেই 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারালেন ইলন মাস্ক
- • কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
- • সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
- • জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর
- • ‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!
- • পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
- • দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
